বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম: ভিডিওকাণ্ডে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম      হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩      বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর      এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের      রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত      মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা      রংপুর কারাগারে ছামিউল সাম্রাজ্য      
দেশজুড়ে
লামায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৩১ পরীক্ষার্থী
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়। 

এবারের পরীক্ষায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র ‘সরকারি মাতামুহুরী কলেজ’ কেন্দ্রে দুটি বোর্ডের অধীনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ‘সরকারি মাতামুহরী কলেজ, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ, হেফাজতুর রহমান কলেজ’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সাধারণ চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ৯০৬ জন (ছাত্র ৫০৬ জন ও ছাত্রী ৪০০ জন) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ১২৫ জন পরীক্ষার্থী সহ মোট ১ হাজার ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষায় লামা উপজেলার লামা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে মোট ১৭ জন পরীক্ষার্থী কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকেরা কেন্দ্র এলাকায় উপস্থিত হতে শুরু করেন। পরীক্ষার্থীদের উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল মোনায়েম।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, উপজেলা প্রশাসন ও কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপসহ পরীক্ষা কক্ষগুলোতে সিসিটিভি দ্বারা কড়া নজরদারি রাখা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close