বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম: ভিডিওকাণ্ডে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম      হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩      বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর      এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের      রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত      মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা      রংপুর কারাগারে ছামিউল সাম্রাজ্য      
দেশজুড়ে
বাবরের আমন্ত্রণে হাওরে আসছেন দুই প্রতিমন্ত্রী
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার বাবরের নিজ নির্বাচনি এলাকা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাংগাইল-৫ আসনের সংসদ সদস্য। 

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়।

দুই প্রতিমন্ত্রী আগমন উপলক্ষ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা ও হাওরে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

জানা যায়, মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা এবং সেখানে পোনামাছ অবমুক্ত করবেন প্রতিমন্ত্রীদ্বয়। তারপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্ত করণ শেষে রেপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেঁতুলিয়ার ট্রলার ঘাট এলাকায় পথসভায় ও পোনামাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, ‘ভাটি বাংলার সিংহপুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাদের বরণের অপেক্ষায় আছে হাওরবাসী। তাদের আগমনে হাওরাঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।’

মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য হাওর বাসীর পক্ষ থেকে দাবি জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close