মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ও তার বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। আর আহতের নাম বন্ধন চন্দ্র সরকার (৭)। সে প্রশান্তের ছেলে।

প্রশান্ত চন্দ্র সরকার ও নির্মল চন্দ্র সরকার গঙ্গাচড়া ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইবাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে মোটরসাইকেলের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রশান্ত চন্দ্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার গুরুতর আহত হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) থেকে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ   বাবা-ছেলের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close