রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      
দেশজুড়ে
টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া : ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার টঙ্গীতে আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ ১৯ জন ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন রিয়াজন প্রকাশ রাজন (৩০), জাহাঙ্গীর শেখ প্রকাশ জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল প্রকাশ খাবরী (২৮) সাগর প্রকাশ নয়ন (২০)।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খাঁ (৩৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসায় করে আসছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে তার ঝুট ব্যবসায় দখলে নিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। একপর্যায়ে একটি কারখানায় ঢুকে ফুট বিক্রি না করতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় তারা। 

এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় থানায়  মামলা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া   মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close