বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে জামায়াতের র‍্যালি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘তরুণ যদি সজাগ হয়, মাদক সেবন আর ন ‘ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও মোটরসাইকেল মহড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মোটরসাইকেল মহড়ায় পৌর শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে গিয়ে শেষ হয়। 

মাদক বিরোধী র‍্যালি ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, প্রচার সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল্লাহ সুমন প্রমুখ। 

র‍্যালিতে প্লেকার্ড প্রদর্শন করে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘অ্যাকশন অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইকের অ্যাকশ ‘, ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’, ‘জীবনকে ভালোবাসো, মাদকমুক্ত জীবন গড়ো’, ‘মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোলো’, ‘মাদককে না বলুন’ ইত্যাদি স্লোগান দেন জামায়াত নেতারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close