সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
দেশজুড়ে
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও গ্রেপ্তার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিল্প নগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

শুক্রবার (৩ জুন) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

এর আগে, বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর ব্যংকের মাঠ বস্তির মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদের (৪০), মরকুন পশ্চিম পাড়া এলাকার ফজল মিয়ার ছেলে আকাশ (২৬) ও একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান উরফে রুবেল (৩৬)। 

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহয়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
এর আগে একই ঘটনায় আরও ১১জনকে গ্রেপ্তার করা হয়। চলমান অভিযানে শুক্রবার দুপুর পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close