বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের      প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জন রিমান্ডে      রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান      মাধ্যমিকে ফল বিপর্যয় শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ: সাইফুল হক      চীনের অর্থনৈতিক উত্থানের অন্যতম রূপকার ঝু রংজি আর নেই      ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩      তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: আমির খসরু      
দেশজুড়ে
৮ মাসে পবিত্র কুরআন হাতে লিখে নজির গড়লেন কুমিল্লার সুরাইয়া
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ০৩.০৭.২০২৬ ৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে দীর্ঘ আট মাসের নিরলস প্রচেষ্টায় সম্পূর্ণ পবিত্র কুরআনুল কারিম হাতে লিখে অনন্য নজির স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার সুরাইয়া জান্নাত। তার এই ব্যতিক্রমী অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সুরাইয়া জান্নাতের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সুরাইয়া জান্নাত উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, মহান আল্লাহর বাণী নিজের হাতের লেখায় সংরক্ষণ করার প্রবল আগ্রহ থেকেই তিনি এই উদ্যোগ নেন। এরপর টানা আট মাস প্রতিদিন ধৈর্য, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পবিত্র কুরআনের প্রতিটি সূরা ও আয়াত সুন্দর হস্তাক্ষরে লিপিবদ্ধ করেন। তার এই অসাধারণ প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। তিনি সুরাইয়া জান্নাতের এই সৃজনশীল ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক এবং সহপাঠীরা।

বক্তারা বলেন, সুরাইয়া জান্নাতের এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার ধৈর্য, নিষ্ঠা ও ইসলামের প্রতি ভালোবাসা তরুণদের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া জান্নাত বলেন, পবিত্র কুরআন হাতে লিখে শেষ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এ কাজে পরিবারের সদস্য ও শিক্ষকদের সার্বক্ষণিক উৎসাহ তাকে অনুপ্রাণিত করেছে।’
 
ভবিষ্যতেও ধর্মীয় ও সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পবিত্র কুরআন   হাতে লিখা   সুরাইয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close