সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      
দেশজুড়ে
সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৮
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আটজন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন মাঝবাড়ী গ্রামের মন্ডলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদার (৪০), মহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ (৩২), তারাজুল ইসলামের ছেলে মুহিদুল সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামানিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) ও জুয়েল মিয়া প্রামানিকের ছেলে মুন প্রামানিক (২৮)। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারে (৬৪) সাথে দুদু প্রামানিকের ছেলে খাজা প্রামানিকের (৬০) দীর্ঘদিন ধরেই জমাজমি সংক্রান্ত বিবাদ চলমান ছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 

দখলকে কেন্দ্র করে শুক্রবার সকালে জমিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। 

আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংঘর্ষর জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সারিয়াকান্দি   জমি নিয়ে সংঘর্ষ   যুবক নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close