বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
নীলফামারীতে ডাক কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। দাবি আদায় না হলে সোমবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন তারা।

রোববার (৫ জুলাই) নীলফামারী প্রধান ডাকঘর চত্বরে জেলা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান ডাকঘর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ডাকঘর চত্বরে ফিরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

অবস্থান কর্মসূচিতে জেলা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. জিকরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জামিল আহমেদ, কোষাধ্যক্ষ আনিসুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

জেলা কমিটির সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, বর্তমান সরকার বৈষম্য দূর করার কথা বললেও ডাক বিভাগে এখনো বৈষম্য রয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার।

তিনি বলেন, ‘আমরা মাসে মাত্র তিন থেকে চার হাজার টাকা সম্মানী পাই। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই অর্থ দিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে সরকার যেন সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ করে দেয়।’

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা বলেন, ‘দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার থেকে সারাদেশে একযোগে ধর্মঘট শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছি, কিন্তু এখনো অবহেলিত। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই।’

এ সময় জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা কর্মসূচিতে অংশ নিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close