বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
‘সমবায় দিবস’ উপলক্ষে বাউফলে র‍্যালি ও কুইজ প্রতিযোগিতা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০ কিশোরীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় ৩ জনকে ক্রেস্ট এবং ১৮ বছর পূর্ণ হওয়ায় ২৬ হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার, সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি মো. নুরুল আলম, বিআরডিবি সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার এবং গণ অধিকার পরিষদের সভাপতি হাবিব মাস্টার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সমবায় দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close