মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: ১৬ জেলায় বন্যার শঙ্কা      বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা      ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার      গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      
দেশজুড়ে
বকশীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বিআরডিবি সদস্য বাদল মিয়া প্রমুখ।
 
আলোচনা সভায় দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করা, বিআরডিবির সদস্যদের ঋনের হার কমানোসহ আলোচনা করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close