শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
ডিমলা সীমান্তে ৫১ বিজিবির নতুন বিওপি উদ্বোধন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডিমলা উপজেলায় ৫১ বিজিবির নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) উদ্বোধন হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে তিস্তা নদী বেষ্টিত পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সীমান্ত গ্রামে নতুন ওই বিওপির উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের উদ্বোধন শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার কর্ণেল রুবায়েত হাসান, ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জানান, ডিমলা উপজেলায় তিস্তা নদী বেষ্টিত সীমান্ত কালিগঞ্জ ও থানারহাট নামক স্থানে স্থাপিত দুই বিওপির দুরত্ব প্রায় ৯ কিলোমিটার। সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার রোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওই দুই বিওপির মধ্যবর্তী ঝাড়সিংহেশ্বর গ্রামে নতুন আরেকটি বিওপির যাত্রা শুরু হলো। এতে করে সীমান্তে নজরদারি আরও জোরদার হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close