রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
দেশজুড়ে
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে
জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড, মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান চলছে।

জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে এমদাদুল শিকদারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১১ জন জেলেকে নিয়ে গভীর বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করে। পরদিন রোববার রাত আনুমানিক ১০টার দিকে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি অবস্থান করা আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাকি ৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন— হারুন (৪৫), এমাদুল (৪৫), ফোরকান (৫৫), আল আমিন, সায়েম (২০) ও আকাশ (২৫)। তারা সবাই গলাচিপা উপজেলার বাসিন্দা।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তারপরও নিখোঁজ জেলেদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   ট্রলারডুবি   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close