শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৩:১০ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় ‘সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ এবং সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ‘সর্বধর্মীয় সম্প্রীতি’ ব্যানারে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close