মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা      ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার      গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      
দেশজুড়ে
‘কাচা চুল পাকা অইলো আজও বিরিজটা হইলো না’
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ছোট থেকেই শুনতাছি এখানে একটা বিরিজি(ব্রীজ) অইবো। ছোট থেকে বড় অইছি। কাচা চুল পাকা অইছে,কিন্তু আজও বিরিজটা অইলো(হলো) না। আমাদের এই দুঃখের কথা শুনার কেউ কি নেই?......এভাবেই কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের বাসিন্দা পারভীন আক্তার(৫৫)। শুধু পারভীন আক্তারেই নন, একই কথা বলেন স্থানীয় লিটন মিয়া (৫০), হযরত আলী (৫৮)। 

মঙ্গলবার (৭ জুলাই) সদর ইউনিয়নের চরশিহারী গ্রাম ও আশেপাশের বাসিন্দারা সাধারণ মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

এর আগে, সোমবার চরশিহারী গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন ও স্মারকলিপিতে গ্রামবাসী তিন দফা দাবি উত্থাপন করেন। 

দাবিগুলো হলো, চরশিহারী মঞ্জুর দোকান থেকে নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, রাস্তার পাশে টেকসই ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেন নির্মাণ এবং ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চরশিহারী গ্রামের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় চলমান বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে কোনো রিকশা, অটোরিকশা বা জরুরি যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থাকে। এর ফলে মশা-মাছির উপদ্রব বাড়ছে, পাশাপাশি চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়  কামাল হোসেন (৪০), হলুদ কবীর (৪৫) ও রহিমা খাতুন বলেন, ঈশ্বরগঞ্জ থানা থেকে চরশিহারী গ্রামটিকে কাঁচামাটিয়া নদী আলাদা করে রেখেছে। ফলে থানা, বাজার, স্কুল-মাদ্রাসা কিংবা জমি রেজিস্ট্রি অফিসে যেতে গ্রামবাসীকে অনেকটা পথ ঘুরে মূল সড়কের সেতু ব্যবহার করতে হয়। 

তাদের দাবি, থানা সংলগ্ন উপজেলা মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি ছোট স্থায়ী সেতু নির্মাণ করা হলে গ্রামবাসীর চলাচল সহজ হবে এবং সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত চরশিহারী তথা এই দক্ষিণ অঞ্চলের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ও একটি সেতু সংকটের কারণে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। সেতু নির্মাণের জন্য পূর্বে মাটি পরীক্ষাসহ বিভিন্ন উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি।  দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনজীবনে ভোগান্তি আরও বাড়বে। এ অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, অপরাধ প্রবণতা কমাতে ঈশ্বরগঞ্জ থানা রোড ও উচাখিলা সড়কের সংযোগ স্থাপন জরুরি। তাই আমি মাননীয় সংসদ সদস্য ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন জনদুর্ভোগ লাঘবে যেন তারা দ্রুত পদক্ষেপ নেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘এ নিয়ে একটি স্বারকলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close