মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা      ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার      গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ      
দেশজুড়ে
সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের হামলা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম (৫৫) বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে বাড়ির উঠানে একটি সাপ রমিছা বেগমের পায়ে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিলে রমিছার স্বজনরা তাকে নিয়ে চলে যান। 

পরে অবস্থার অবনতি হলে তাকে আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কতর্ব্যরত চিকিৎসক তার অবস্থা আশষ্কাজনক হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু স্বজনরা তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। 

মঙ্গলবার দুপুরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ও নিহতের ভাই শরীফ উদ্দিন ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের ওপর চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি চিকিৎসকের ওপর শারীরিক হামলা চালান বলে অভিযোগ ওঠে।

হামলার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ঘটনার প্রতিবাদ জানান এবং হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

নিহতের ছেলে লিটন মিয়া বলেন, আমার মাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার রক্ত পরীক্ষা করে বলেন, এটি সাপের কামড় নয়, চিকা বা অন্য কিছু কামড় দিয়েছে। কোনো অ্যান্টিভেনম দেননি। পরে মায়ের অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নিয়ে গেলে জামালপুরে পাঠানো হয়। কিন্তু পথে আমার মা মারা যান। চিকিৎসকের অবহেলার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

নিহতের স্বামী চান মিয়া বলেন, হাসপাতাল থেকে কবিরাজের (ওঝা) বাড়ী নিয়ে গেলে সেখানে কবিরাজকে পাওয়া যায়নি। সেখানেই রোগীর মৃত্য হয় বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ বলেন, ‘সাপে কাটা রোগী এলে আমরা সরকারি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করি। রক্ত পরীক্ষার পাশাপাশি বিষধর সাপের কামড়ের বিভিন্ন লক্ষণ—যেমন চোখে ঝাপসা দেখা, ঘাড় বেঁকে যাওয়া ও অন্যান্য স্নায়বিক উপসর্গ পরীক্ষা করা হয়। ওই রোগীর মধ্যে এসব লক্ষণ পাওয়া যায়নি। তাই তখন অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোগীর প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও রোগীর স্বজনরা তাকে নিয়ে চলে যান। পরে আবার হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে নিহতের স্বজনরা এসে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close