মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম: হেপাটাইটিস প্রতিরোধ ও নাগরিক সচেতনতায় খোলা কাগজের গোলটেবিল বৈঠক      আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নির্মাতা: প্রধানমন্ত্রী      শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল      ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ       স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা      শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল      জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, প্রচণ্ড বাকযুদ্ধ      
দেশজুড়ে
মেঘনায় গৃহবধূ মীম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নওগাঁও গ্রামের গৃহবধূ মীম আক্তার (১৯) হত্যার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে মেঘনা থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

নিহত মীম আক্তার নারী বাবুল মিয়া ও সুমি আক্তার দম্পতির মেয়ে।

মানববন্ধনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এ সময় এক বিক্ষোভকারীকে পুলিশ সদস্যকে কলার ধরে টানতে দেখা যায়। পরে অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. সিয়ামের সঙ্গে। ঘটনার দিন ভোরে সিয়াম তার শাশুড়িকে ফোন করে জানান, ঘুম থেকে উঠে তিনি মীমকে খুঁজে পাচ্ছেন না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, উপজেলার কদমতলা এলাকার মহাসড়কে মীমের মরদেহ পড়ে রয়েছে।

নিহতের মা সুমি আক্তার বলেন, গত ১ জুলাই বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মেয়েকে ফোন করেছিলেন। তখন মীম পরে কথা বলবেন বলে জানান। এরপর বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তার জামাই ফোন করে জানতে চান, মীম তাদের বাড়িতে গেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘সে এখানে কেন আসবে, সে তো আপনাদের বাড়িতেই থাকার কথা। তার দাবি, পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করে মহাসড়কে ফেলে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গত ২ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ কদমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মীমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া নিহতের পরিবার আদালতে মামলা করেছেন বলে তিনি জানতে পেরেছেন। আদালতের নির্দেশনা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না-এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মীমের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close