শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
দাউদকান্দিতে সরকারি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুরে সরকারি সংযোগ সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করায় নতুন কার্পেটিংয়ের অংশ হাত দিয়েই উঠে আসছে। এতে কাজের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ধীতপুর হাজীবাড়ি মসজিদ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে স্থানীয়রা নতুন কার্পেটিং হাত দিয়ে তুলে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, রাস্তা যথাযথভাবে পরিষ্কার না করেই কার্পেটিং করা হয়েছে। কোথাও বিটুমিনের ব্যবহার কম, আবার কোথাও কার্পেটিংয়ের পুরুত্ব ও ফিনিশিং নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর ঠিকাদার মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সড়ক নির্মাণে প্রয়োজনীয় কারিগরি মান অনুসরণ করা হয়নি। পর্যাপ্ত বিটুমিন, সঠিক রোলারিং ও সমান পুরুত্ব নিশ্চিত না হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় ইউপি সদস্য মো. নাজির মিয়া বলেন, শুরু থেকেই তিনি সংশ্লিষ্টদের মানসম্মতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন। তার অভিযোগ, কয়েকটি স্থানে প্রস্তুতিমূলক কাজ ও রোলারিংয়ে ঘাটতি রয়েছে।

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদার হুমায়ুন কবির ও নুরুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কিছু ত্রুটির কারণে কয়েকটি স্থানে সমস্যা হয়েছে। যেখানে ত্রুটি রয়েছে, সেগুলো পুনরায় সংস্কার করে নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে।

দাউদকান্দি উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, অনুমোদিত নকশা ও বরাদ্দ অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও অনিয়ম বা মানগত ত্রুটির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনে ত্রুটিপূর্ণ অংশ পুনর্নির্মাণ করা হোক, যাতে সড়কটি টেকসই ও নিরাপদ হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close