সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: ছয় মাস পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা      কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      
দেশজুড়ে
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ : দুই আসামির দুই দিনের রিমান্ড
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার সাভার উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজীব নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আসামি সজীব যুবলীগের একজন কর্মী।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।

মো. শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ‘সমাবেশস্থলে হামলার ঘটনায় আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেপ্তারের পর এনসিপির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ   আসামির রিমান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close