মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম: ১৬ জেলায় বন্যার শঙ্কা      বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা      ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার      গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার      এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি      সবুজ বিদ্যুতে নতুন কৌশল      ৬ দিনের বিরতির পর আবার বসছে সংসদ অধিবেশন      
দেশজুড়ে
টানা বর্ষণে লামায় পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার
বেলাল আহমদ,​ লামা (বান্দরবান)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় রোববার (৫ জুলাই) থেকে শুরু হওয়া টানা ও প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এতে উপজেলার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় দুই হাজার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে যেকোনো সময় বড় ধরনের পাহাড় ধস এবং ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

​ইতোমধ্যেই টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে লামা-বান্দরবান-সুয়ালক সড়কের টিটিএন্ড ডিসি এলাকাসহ একাধিক জায়গায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জানমালের নিরাপত্তা রক্ষায় লামা উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক তদারকির জন্য কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খুলেছে।

​ভৌগোলিক কারণে লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক বাসিন্দার ৯০ ভাগ মানুষই পাহাড়ের চূড়া, পাদদেশ ও কোল ঘেঁষে বসবাস করেন। বিগত বছরগুলোর পাহাড় ধসের ভয়াবহ ট্রাজেডির স্মৃতি মনে করে বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন এই পার্বত্য জনপদের বাসিন্দারা।

পাহাড় ধসে উপজেলার আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা ভবন অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে বলে জানা গেছে। 

লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া, নারকাটাঝিরি, হাসপাতাল পাড়া, বড় নুনারবিল পাড়া, চাম্পাতলী, নয়াপাড়া, সাবেক বিলছড়ি, রাজবাড়ী, কলিঙ্গাবিল, কাটাপাহাড়, মধুঝিরি ও ছাগলখাইয়া ও বিভিন্ন ইউনিয়নের মধ্যে ফাইতং (বিশেষ করে রইম্যাখোলা অঞ্চল), আজিজনগর, সরই, গজালিয়া ও রূপসী পাড়ার পাহাড়ি ঢালে হাজারো পরিবার চরম ঝুঁকিতে রয়েছে।

​আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন ধরে চলা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত পাহাড়ের মাটিকে নরম করে তোলে, যা পাহাড় ধসের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। তাই পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​এদিকে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ (পাহাড় ধস, বন্যা ও আকস্মিক জলাবদ্ধতা) মোকাবেলায় লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক সভা কক্ষে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বর্ষা মৌসুমে মানবিক বিপর্যয় রোধে সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন বক্তারা।

​লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটতে সতর্ক থাকতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগে থেকেই চিহ্নিত করা ছিল। সেখানে অবস্থানরত মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এলাকায় এলাকায় মাইকিং ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় উপজেলা শহরের প্রাণকেন্দ্রে ৮টি স্কুল ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রশাসনের এই নির্দেশনা অমান্য করে যারা বৃষ্টির মধ্যে বিপজ্জনক পাহাড়ের নিচে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টানা বর্ষণ   লামা   পাহাড় ধস   ঝুঁকিতে পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close