শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
না ফেরার দেশে আফগান ক্রিকেটার শাপুর জাদরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম
শাপুর জাদরান

শাপুর জাদরান

ডানহাতি পেসার শাপুর জাদরান আফগানিস্তান ক্রিকেটের শুরুর সময়ের তারকা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গেল দুই বছর ধরে বিরল ও প্রাণঘাতী রোগে ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।

শাপুর জাদরানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ভাই এবং আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু ও ভাই শাপুর জাদরানের মৃত্যুতে আমি ভেঙে পড়েছি। এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সাবেক তারকা পেসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে। দেশটির ক্রিকেট বোর্ডসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, শাপুর জাদরান ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) নামে বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য গত জানুয়ারি থেকে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন তিনি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাদরান। জাতীয় দলের হয়ে বল হাতে নিয়েছেন ৮০ উইকেট। ২০২০ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। বাংলাদেশ সফরসহ বিপিএলেও খেলেছেন এই পেসার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আফগান ক্রিকেটার   শাপুর জাদরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close