শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
বান্দরবানে পাহাড় ধসে বন্ধ যোগাযোগ, ভিডিপি সদস্যেদের তৎপরতায় সচল সড়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে দুপুরে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবারের (৭ জুলাই) এ ঘটনায় সড়ক বন্ধ হলে গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। প্রবল বৃষ্টির মধ্যেই মাটি ও উপড়ে পড়া গাছ কেটে তারা রাস্তাটি দ্রুত সচল করেন।

প্রতিকূল আবহাওয়ায় হিল ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্ধার তৎপরতা পাহাড়ি মানুষের মাঝে গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করেছে। বড় গণমাধ্যমের অগোচরে থাকা এই নিরলস সেবামূলক কাজ স্থানীয় জনসাধারণের মনে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আস্থা ও ভালোবাসার জায়গা আরও দৃঢ় করেছে।

১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিডিপি গঠন করেন। উদ্দেশ্য ছিল তৃণমূলের নিরাপত্তা ও আঞ্চলিক স্বনির্ভরতা নিশ্চিত করা। প্রান্তিক মানুষকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করার জন্য ছিল তার এই দূরদর্শী পরিকল্পনা।

সেই ভাবনার প্রতিফলন আজ বৃহৎ পরিসরে পার্বত্য অঞ্চলেও দৃশ্যমান। সমতলের ভিডিপি/টিডিপির পাশাপাশি পাহাড়ের সুরক্ষায় নিয়োজিত হিল ভিডিপি সদস্যরা দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পরম বন্ধুতে পরিণত হয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ভিডিপি প্রতিনিয়ত নীরব অবদান রাখছে।

এই উদ্ধার অভিযান প্রমাণ করে, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরেও ভিডিপি তার মূল লক্ষ্য বজায় রেখেছে। প্রান্তিক মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশ ও মানুষের সেবায় প্রতিনিয়ত নিয়োজিত রয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পাহাড় ধস   বন্ধ যোগাযোগ   ভিডিপি সদস্য   সচল সড়ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close