শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      
দেশজুড়ে
উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল চাপায় যুবকের মৃত্যু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অতিবৃষ্টির কারণে মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের জামবাগানে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখেলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেয়ালটি আগে থেকেই নরম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে পড়ার সাথে সাথে মানিক মাটির নিচে চাপা পড়েন।

​তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মাটির স্তূপ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বিষয়টি নিশ্চিত করে ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   অতিবৃষ্টি   মাটির দেয়াল   দেয়া চাপায় যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close