শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      
খেলাধুলা
১৩ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির নেতৃত্বে মাত্র ১৩ মিনিটের ঝড়ো ফুটবলে তিন গোল করে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটকীয় এই জয়ে আবারও নিজেদের চ্যাম্পিয়নসুলভ মানসিকতার প্রমাণ দিল আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে মিশর। ১৫ মিনিটে মারওয়ান আতিয়ার কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

গোল হজমের পাঁচ মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু ২১ মিনিটে লিওনেল মেসির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

প্রথমার্ধজুড়ে আক্রমণের পর আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বরং দ্বিতীয়ার্ধেও মিশরের শক্ত রক্ষণ এবং গোলরক্ষক মোস্তফার দৃঢ়তায় হতাশ হতে থাকে মেসির দল।

৬৭ মিনিটে দ্বিতীয় গোল হজমের পর ম্যাচ যেন আর্জেন্টিনার হাতছাড়া হওয়ার পথে। তবে সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।

৭৯ মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। মাত্র পাঁচ মিনিট পর ৮৪ মিনিটে নিজেই গোল করে সমতা ফেরান মেসি। গোলরক্ষকের গায়ে লেগে বারের নিচে আঘাত করে বল জালে জড়ালে নতুন করে উজ্জীবিত হয় আর্জেন্টিনা।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোল করেন মেসি। পাশাপাশি টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের দারুণ অ্যাসিস্ট থেকে হেডে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। তাতেই ৩-২ ব্যবধানে অবিস্মরণীয় জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা।

দুই গোলে পিছিয়ে থেকেও মাত্র ১৩ মিনিটে তিন গোল করে বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের নজির গড়ল মেসির দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এই জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   অবিশ্বাস্য প্রত্যাবর্তন   কোয়ার্টার ফাইনাল   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close