শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
খেলাধুলা
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল দলটি।

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য থাকে দুই দল। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথমে শট নেয় কলম্বিয়া।

শুরুতে দুই দলই নিজেদের শট থেকে গোল করে। তবে এক পর্যায়ে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল দারুণভাবে ঠেকিয়ে দেন কলম্বিয়ার এক শট। অন্যদিকে সুইজারল্যান্ডের হয়ে একটি শট বাইরে মারেন মানুয়েল আকানজি।

শেষ পর্যন্ত শুটআউটে ৪-৩ গোলে জিতে যায় সুইজারল্যান্ড। জয়সূচক শটটি নেন রুবেন ভার্গাস। কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন তিনি।

এর আগে ১৯৫৪ বিশ্বকাপেই সর্বশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর আবার এই মাইলফলক ছুঁল দলটি।

উল্লেখ্য, পেনাল্টি শুটআউটে আগেও তেতো অভিজ্ঞতা আছে দুই দলের। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের কাছে ৩-০ গোলে শুটআউটে হেরেছিল সুইজারল্যান্ড। সেটাই ছিল তাদের একমাত্র আগের বিশ্বকাপ শুটআউট। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শুটআউটে হেরেছিল কলম্বিয়া।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ এখন আর্জেন্টিনা। শনিবার রাতে কানসাস সিটিতে হবে এই ম্যাচ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  টাইব্রেকার   সুইজারল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close