রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
প্রিয় ক্যাম্পাস
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সের শপথ ও নবীনবরণ অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সের ৩৮তম ব্যাচের শপথ গ্রহণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জাতীয় স্মৃতিসৌধে শপথ ও দুপুরে ফিজিওথেরাপি একাডেমিক ভবনে নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ফিজিওথেরাপি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. মহিউদ্দিন।

নবীন শিক্ষার্থী রুমান কবির বলেন, ‘জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আমার একটা স্বপ্ন আছে। আমি ভবিষ্যতে একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে চাই। ক্যারিয়ার গড়ার পাশাপাশি আমার মূল লক্ষ্য থাকবে সেসসব মানুষের সেবা করা, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রাণী রায় বলেন, ‘গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস আমাদের মুক্তিযুদ্ধের একটি গৌরবময় প্রতিষ্ঠান। এটি স্বাধীনতা পদক ও জাতীয় পদকে ভূষিত একটি প্রতিষ্ঠান, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।’

তিনি আরো বলেন, ‘নবীন শিক্ষার্থীদের  মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তোমরা ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে এবং রোগীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হতে হবে এ প্রত্যাশা রইলো।’

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আজকের নবীনরাই আগামী দিনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে শুধু নিজেদের ক্যারিয়ারই গড়বে না, বরং সমাজসেবায় অনন্য অবদান রাখবে। একই সাথে চিকিৎসাক্ষেত্রে ও সমাজ সংস্কারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেই মহান ত্যাগ ও মানবসেবার আদর্শ নিজেদের জীবনে ধারণ করবে।’

এ সময় যবিপ্রবি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের ড. মো. ফিরোজ কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিবুল্লাহ খন্দকার, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার ড. রাজীব হাসান, ফিজিওথেরাপি কলেজের ভাইস প্রিন্সিপাল নাসিমা ইয়াসমিন, গকসুর নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close