সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক মাসুদ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ রানা।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রিদওয়ান হাসান।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close