সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
টানা বৃষ্টিতে বাড়ছে মৌলভীবাজারের নদ-নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে মৌলভীবাজারে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদ-নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে বুধবার বেলা ২টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢলে নদনদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় সর্বশেষ তথ্যানুযায়ী, জুড়ী নদীর পানির স্তর আগের চেয়ে বেড়েছে। বর্তমানে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর মৌলভীবাজারের শেরপুর অংশে পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদের পানিও ক্রমাগত বেড়ে বিপৎসীমার বেশ কাছাকাছি অবস্থান করছে। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩০ ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজারের নদ-নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো জেলার প্রধান চারটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি বৃদ্ধির পরিস্থিতি সব সময় খেয়াল রাখছি। জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগাম বন্যার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টানা বৃষ্টি   মৌলভীবাজার   আকস্মিক বন্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close