রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
প্রিয় ক্যাম্পাস
গবিতে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

বুধবার (৮ জুলাই) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত কাউন্সিল সভায় ট্রাস্টি এবং কাউন্সিল সদস্যদের উপস্থিতিতে সভা সম্পন্ন হয়েছে। 

সহকারী রেজিস্ট্রার শারমিন সুলতানা প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের ২৯তম একাডেমিক কাউন্সিল সভায় বিগত সভার কার্যবিবরণী ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয় অনুমোদন দেওয়া হয়। 

এ সময় সভায় গবি ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close