সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
আন্তর্জাতিক
ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। 

বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বুধবার রাতেই ইরানের ওপর আরও কঠোর হামলা চালাতে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি কার্যত ‘শেষ’ হয়ে গেছে বলেও ঘোষণা দেন।

ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি আগাম সতর্ক করে দিচ্ছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।’ তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে এবং আলোচনার মাধ্যমে হওয়া সমঝোতা মানছে না।

তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে আলোচনা হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানাননি।

ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। তার ভাষায়, “চুক্তি হলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আর চুক্তি না হলেও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারি। সত্যি বলতে, সেটা আরও সহজ হতে পারে।”

ট্রাম্পের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান পরিচালনা করে এবং তেহরানের তেল বিক্রির একটি গুরুত্বপূর্ণ ছাড়ও বাতিল করে। সাম্প্রতিক এই উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   হামলা   ট্রাম্প   যুদ্ধবিরতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close