মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      পিছিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা      হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ ও বিভাগ চালুর উদ্যোগ
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ১০:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) যাত্রা শুরু হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ফিন্যান্স ও ব্যাংকিং, একাউন্টিং, মার্কেটিং নামে নতুন আরও তিনটি বিভাগের।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার (৮ জুলাই) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত গবির ২৯তম একাডেমিক কাউন্সিল সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন ১টি অনুষদ ও এর অন্তর্ভুক্ত আরও নতুন ৩টি বিভাগ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পূর্বের ব্যবসায় প্রশাসন বিভাগটি নতুন অনুষদের অধীনে যুক্ত করা হবে।

একাডেমিক কাউন্সিলের সদস্য ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ‘নতুন অনুমোদনকৃত বিভাগগুলোর কারিকুলাম প্রণয়নের কাজ চলছে দ্রুতই ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে আগামী জানুয়ারি থেকেই প্রতি বিভাগে ৪০জন শিক্ষার্থী ভর্তি শুরু হবে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ​শিক্ষার্থীদের বাস্তবমুখী ও দক্ষ করে তুলতে ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।’

ব্যবসায় প্রশাসন বিভাগের অধিকর্তা ড. রানা-আল মোশাররফা বলেন, ‘নতুন ৩টি নতুন বিভাগ চালুর উদ্যোগটি প্রশংসনীয়। এর মাধ্যমে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী একাউন্টিং, ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে অধ্যয়নের সুযোগ পাবে, যা তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে। এই বিষয়গুলোতে উচ্চশিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে পরিণত হবে এবং পেশাগত জীবনে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারবে।’

মো. আবুল হোসেন বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে নতুন তিনটি বিভাগ চালু হবে। ব্যবসায় প্রশাসন বিভাগও অনুষদটির অন্তর্ভুক্ত করে হবে। ইউজিসির অনুমোদনক্রমেই বিভাগটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। নতুন উদ্যোগ ব্যবসায় শিক্ষার্থীদের জন্য কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করবে।’

তিনি আরো বলেন, ‘ফিশারিশ বিভাগ নামে আরও একটি বিভাগের কার্যক্রম শুরুর জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সময়সাপেক্ষে চালু করা হবে।’

শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার ভিত্তিতে ফুড এন্ড নিউট্রিশন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   নতুন অনুষদ   বিভাগ চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close