বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
আদিতমারীতে অনলাইন জুয়া খেলার অভিযোগে চার যুবক গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন দুই নম্বর স্পারবাধ এলাকায় আলতাফ হোসেনের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের আয়নাল হকের ছেলে মাইদুল ইসলাম (২০), মফিজুল ইসলামের ছেলে আবু নওশাদ (২৫), গোড়ল দুলালী এলাকার গোড়ল ইউনিয়নের দুলালী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজু ইসলাম (১৯) ও লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. তানজিমুল ইসলাম (১৯)।

আদিতমারী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে প্রবেশ করে লগইন করে জুয়া খেলত।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ অনুযায়ী আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার (১১ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, ‘অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এসব অপরাধের যারা জড়িত তাদের তাদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   অনলাইন জুয়া খেলা   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close