শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, হতাশ বেসরকারি চাকরিজীবীরা      
দেশজুড়ে
দশমিনার ব্লকপাড়ে ইউএনওর পরিচ্ছন্নতা অভিযান
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনার দর্শনীয় স্থান সদর ইউনিয়নের সৈয়দ জাফর ব্লকপাড়কে আরও পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিদর্শন ও নিজ হাতে পরিষ্কারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও সিপিপির সেচ্ছাসেবক সদস্যদের উদ্যোগে সদর ইউনিয়নের সৈয়দ জাফর ব্লকপাড়, দশমিনা সদরের সবুজবাগ এলাকায় জলবদ্ধ হয়ে থাকা ও দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের খালের পাড় ভাঙ্গন পরিদর্শন করেন তিনি।

উপজেলার স্থানীয়দের কাছে ওই ব্লকপাড় ‘মিনি কুয়াকাটা’ নামে পরিচিত। এটি দশমিনা উপজেলার মানুষের আনন্দ-বিনোদনের প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকাল বেলায় পরিবার-পরিজন নিয়ে শত শত মানুষ নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় করেন। এছাড়া ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে এ স্থানটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

জনপ্রিয় এই পর্যটনস্থলে এখনও পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। নেই কোনো আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান কিংবা প্রয়োজনীয় অবকাঠামো। বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে এখানে স্থায়ী দোকানপাটও গড়ে ওঠেনি। ফলে ঘুরতে আসা দর্শনার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ইউএনওর মাধ্যমে প্রতিমন্ত্রীর কাছে তারা ব্লকপাড়ে স্থায়ী বেড়িবাঁধ পরিকল্পনা করা, স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, আধুনিক ওয়াশরুম ব্যবস্থা, পর্যাপ্ত ডাস্টবিন, ল্যাম পোস্ট, বসার বেঞ্চ, নিরাপদ পানির পানের জন্য টিউবওয়েল, মসজিদ ও দোকানপাটসহ প্রয়োজনীয় পর্যটন সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর গণধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিলন মাতুব্বর প্রমুখ।

মাহমুদ হাসান মৃধা বলেন, ‘দশমিনা উপজেলায় সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো বিনোদন বা পর্যটনকেন্দ্র নেই। তাই এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় স্থানীয়দের দাবির আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে একটি আকর্ষণীয় মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে ‘

তিনি আরও বলেন, ‘এই এলাকার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধ দমনে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আজকের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এখানকার সুন্দর ও মনোরম পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   ব্লকপাড়   ইউএনওর পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close