রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      
দেশজুড়ে
শিশুকে যৌন হয়রানির চেষ্টায় ব্যর্থ হয়ে মুখে সিগারেটের ছ্যাঁকা, কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে পাঁচ বছরের এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ইয়াসিন (১৬) কয়া ইউনিয়নের কয়া মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিশুকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ইয়াসিন। ওই সময় বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং সাত বছর বয়সী এক শিশুকে গলায় ছুরি ধরে চিৎকার করতে বারণ করে অভিযুক্ত। একপর্যায়ে পাঁচ বছর বয়সী আরেকজন চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর স্বীকার করেছে যে, যৌন হয়রানির উদ্দেশ্যে সে শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি সেখান থেকে সরে আসার চেষ্টা করলে সে পকেটে থাকা সিগারেট জ্বালিয়ে শিশুর মুখে ছ্যাঁকা দেয়।’

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগ তুলে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close