মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় লাভলু মোল্লা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত লাভলু মোল্লা কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে ভাল্লুকঘর গ্রামের লাভলু মোল্লা (৩৫) প্রতিবেশী মাদরাসা পড়ুয়া নবম শ্রেণির ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ওইসময় লাভলু তার শয়নকক্ষের খাটের উপরে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা বাদী হয়ে লাভলু মোল্লার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৫। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসানা খাতুন বলেন, নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close