মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      
দেশজুড়ে
সহকর্মীকে উদ্ধারে পানিতে ঝাঁপ, একদিন পর মিলল কাউসারের মরদেহ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নিখোঁজ হওয়ার একদিন পর কাউসার ইসলাম (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি রাজধানীর উত্তরার বে জুতা কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার বে জুতা কোম্পানির ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার ইটনা হাওর ভ্রমণে আসেন। দুপুর আড়াইটার দিকে তারা চৌগাঙ্গা এলাকায় পৌঁছে নৌকাযোগে বগাডুবি সেতু এলাকায় যান। সেখানে সেতুর পাশের পানিতে ডুবে থাকা সড়কে কয়েকজন গোসল করতে নামেন।

এ সময় তাদের সহকর্মী সাগর ইসলাম প্রবল স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারে কাউসার ইসলামসহ কয়েকজন পানিতে ঝাঁপ দেন। উদ্ধার অভিযানের একপর্যায়ে সাগর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও কাউসার নিজেই স্রোতের টানে নিখোঁজ হয়ে যান। 

ঘটনার পর স্থানীয়রা দীর্ঘ সময় জাল দিয়ে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পাননি। পরে বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও ইটনা থানা পুলিশের যৌথ অভিযানে বগাডুবি সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ কাউসার ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close