মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
নাচোলে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে কিশোর ভ্যানচালকের মৃত্যু
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর এক ডিলারের ভাড়াকরা পণ্য সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নয়ন (১৬) নামে এক কিশোর ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে গুদামটিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নয়নসহ কয়েকজন গুদামের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিন্তু ভেতরের তীব্র তাপ ও ধোঁয়ার কারণে নয়ন আটকা পড়ে অচেতন হয়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও নয়নকে উদ্ধার করতে পারেননি। ধোঁয়ার কারণে তারা তার অবস্থান সম্পর্কে অন্যদের জানাতেও সক্ষম হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুদামের ভেতরে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কিশোর ভ্যানচালক নয়নের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close