সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      
দেশজুড়ে
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েদির মৃত্যু
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম
কয়েদি বাবলু মন্ডল

কয়েদি বাবলু মন্ডল

সিরাজগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ বাবলু মন্ডল (৫৮) নামের এক কয়েদি। তিনি বিস্ফোরক মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত আওয়ামীলীগ নেতা বাবলু মন্ডল (৫৮) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।

তিনি আরও জানান, কয়েদি বাবলু মন্ডল বিস্ফোরক মামলার আসামি হিসেবে গত ১ মাস ধরে কারাগারে রয়েছেন। তিনি আগে থেকেই শারীরিক অসুস্থ ছিলেন।

জেল সুপার বলেন, গত বুধবার দুপুরে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close