মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      
দেশজুড়ে
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া আর নেই
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আবদুল বাতেনের সহধর্মিণী মরহুমা রোকেয়া বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর হসপিস বাংলাদেশ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

পরিবারিক সূত্রে জানা যায়, আবদুল বাতেন ১৯৭৮-১৯৭৯ সাল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীসভার সভার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। 

রোকেয়া বাতেন বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন অসুস্থ্ ছিলেন। কয়েক দিন আগে তিনি তাকে রাজধানীর বাংলাদেশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় মারা যান তিনি। 

বৃহস্পতিবার বাদ আসর বাদ দশমিনা উপজেলার তালুকদার বাড়ি তথা নিজ শ্বশুরবাড়ির মসজিদের মাঠে জানান শেষে পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়া বাতেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল বাতেন   সহধর্মিণী রোকেয়ার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close