রোববার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের      সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন       সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা, যোগ্যতা ও সততাই হবে প্রধান বিবেচনা: প্রধানমন্ত্রী      ইরানে নতুন করে হামলা না করার নির্দেশ ট্রাম্পের      ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই      আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন      
রাজধানী
কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার সভাপতি নাদির, সম্পাদক লিটন
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম আপডেট: ২৬.০৭.২০২৬ ৩:৪২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিশিষ্ট ব্যবসায়ী নাদির বেগ আলমকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া লিটনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কেআইবি কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেআইবি প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান লিটু। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুর রউফ রুবেল, শামীম আহমেদ ও মো. আব্দুর রায়হান সবুজ। অর্থ সম্পাদক মো. গোলাম রব্বানী বসুনীয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান সুমন।

এ ছাড়া স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফরহাদ উল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. হোসেন মো. সায়েম, আইনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিতু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সোহেল রানা লিমন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. উম্মে কুলসুম, প্রচার সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল, দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক আবু হানিফ জাকারিয়া, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোরশালিন বাবু, আপ্যায়ন সম্পাদক জোবায়দুর রহমান হিরা, সহ-আপ্যায়ন সম্পাদক মো. আলমগীর, খেলাধুলাবিষয়ক সম্পাদক ভানু গোপাল রায় এবং কর্মসংস্থান ও উন্নয়নবিষয়ক সম্পাদক রোকন আজিজ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রউফ সুজা, মো. মামুনুর রশিদ, সারওয়ার আহমেদ বাবু, এমএএইচ জাকারিয়া, মো. জাহিদ সরোয়ার এবং ফারুক শাহ।

সভায় ১৪ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টারা হলেন মো. মোদাব্বের হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. আজিজুল ইসলাম, হাবিব মো. হালিমুজ্জামান (দিলীপ), অধ্যাপক বাবুল আনোয়ার, মো. শরিফুর রহমান, মামুনুর রশিদ মামুন (মাজু), অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, মুহাম্মদ আমিনুর রহমান, অ্যাডভোকেট আশেকুল হক দুলাল, মো. মোসায়েক উদ্দিন, জগদীশ চন্দ্র রায়, আহসান হাবিব লেলিন এবং আসরাউল ইসলাম।

সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পেশাজীবী, ব্যবসায়ী ও কর্মজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি নাদির বেগ আলম ও সাধারণ সম্পাদক ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া লিটন সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকাকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ উপজেলা   সমিতি   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close