শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
আত্মপ্রকাশ করল ‘লাখাই উপজেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজনে আত্মপ্রকাশ করেছে ‘লাখাই উপজেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ’।

রোববার (২৬ জুলাই) বিকালে হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫৫ জনবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে তানভীর আহমদ শিপনকে সভাপতি, কামরুল হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল-মাহমুদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণা করেন মুফতি মুফাজ্জল হুসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ঐক্য, আদর্শিক চেতনা ও শিক্ষার মানোন্নয়নকে সামনে রেখে কওমি অঙ্গনের নবীন আলেমদের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।’

তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে। 

পাশাপাশি কওমি শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও গঠনমূলক কর্মকাণ্ডেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই দিকনির্দেশনামূলক নছীহত পেশ করেন। পরে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আত্মপ্রকাশ করা   লাখাই উপজেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close