শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
গাংনীতে এনসিপি নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:২৬ এএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৯:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী শহর থেকে তিনটি কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। কুশপুত্তলিকাগুলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) নেতৃবৃন্দের উদ্দেশ্যে পোস্টার সাটানো ছিল। আজ বিকালে এনসিপির পদযাত্রার আগে কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত তিনটি কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু ইন্টারনেটের তারে ঝুলতে দেখেন স্থানীয়রা। 

গলায় রসি দিয়ে এগুলো ঝোলানো ছিল। খড় দিয়ে তেরি কুশপুত্তলিকায় সাদা কাপড় দিয়ে আবৃত্ত করা। এর বুকে পোস্টারে এনসিপির তিন নেতার ছবি রয়েছে। 

কুশপুত্তলিকাগুলোতে লেখা রয়েছে ‘‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’’, ‘‘এদের প্রতিহত করুন’’, ‘‘এদের ঘৃণা করুন।” 

তবে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে কে বা কারা রাতের আঁধারে এগুলো ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

 খবর পেয়ে গাংনী থানা পুলিশ তিনটি কুশপুত্তলিকা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘আতঙ্ক সৃষ্টির জন্য রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজটি করে থাকতে পারে। তবে তাদেরকে আটকের জন্য মাঠে নেমেছে পুলিশ।’

প্রসঙ্গত, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে গাংনীতে পদযাত্রা করবেন এনসিপির নেতৃবৃন্দ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাংনী   এনসিপি নেতা   ছবি সংবলিত কুশপুত্তলিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close