রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      
খেলাধুলা
পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্দা নামছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের। সোমবার (২৭ জুলাই) ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুইটি ফাইনাল।

বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিকাল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এই বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এরপর তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম স্বাগত বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

প্রসঙ্গত, গেল ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকার কয়েকটি ভেন্যুতে।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 

মূলত কোমলমতি শিশুদের মাঠমুখী করাই সরকারের লক্ষ্য বলে জানা গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নতুন কুঁড়ি স্পোর্টস   জাতীয় পর্ব   আর্মি স্টেডিয়াম   শিশু ক্রীড়াবিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close