শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
গজারিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড : ১০ লাখ টাকার ক্ষতি
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ হোগলাকান্দি এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে আশপাশের অন্তত সাতটি বসতবাড়ি।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার করিমখাঁ হোগলাকান্দি এলাকার বাসিন্দা মো.হাসানের টিনসেড ঘরে এই আগুনের সূত্রপাত ঘটে। 

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় রাত ১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।

​জানা গেছে, আগুনে মো. হাসানের একটি টিনসেড ঘর, খাট, রেফ্রিজারেটর ও গ্যাসের চুলাসহ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও আশেপাশের বসতবাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বসতবাড়িতে অগ্নিকাণ্ড   ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close