শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
দেশজুড়ে
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেপ্তার ছয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমতের ছেলে মনতাজ (৫০), ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮), চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫) এবং এই দুই মামলার প্রধান আসামি আজাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএমএম মনিরুজ্জামান মণ্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রোববার রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া একই দিন আলমগীর হোসেন নামে ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেছেন।

এএমএম মনিরুজ্জামান মণ্ডল বলেন, ‘রোববার রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   চাঁদাবাজি মামলা   বিএনপি নেতা আজাদ   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close