সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম: স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা      শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল      জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, প্রচণ্ড বাকযুদ্ধ      বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা ফ্লাইট ফের শুরু      পাউরুটিতে ক্যানসারের উপাদান ‘পটাশিয়াম ব্রোমেট’ ব্যবহার বন্ধে রিট      চট্টগ্রামে চাঁদা না পেয়ে আরেক ব্যবসায়ীর ভবনে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ      হামে আরও চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কক্সবাজারে বনকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। হামলার রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে পরিচালিত অভিযানে এ হামলা হয়। 

এ ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

​হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্য মিজানুর রহমান।

​বিএফএ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বার্তায় বিএফএ উল্লেখ করে, সরকারি দায়িত্ব পালনকালে এবং বনভূমি রক্ষা ও বন আইন বাস্তবায়ন করতে গিয়ে বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাতের শামিল। সংরক্ষিত বনভূমি দখলের উদ্দেশ্যে পরিচালিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল চিহ্নিত ও অজ্ঞাতনামা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বনকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   বনকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা   অবস্থা আশঙ্কাজনক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close