শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
দেশজুড়ে
এইচএসসি পরীক্ষা
দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জে কেন্দ্র সচিবের অব্যাহতি
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম
অধ্যক্ষ বাদশা আলমগীর। ছবি: প্রতিনিধি

অধ্যক্ষ বাদশা আলমগীর। ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রোববার সকালে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই প্রশ্নেই সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। অতিরিক্ত সময় দিয়ে পরে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্র সচিব বাদশা আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close