শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
বগুড়ায় বিয়ে বিচ্ছেদের পর গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত আলী খান ওই এলাকার রুবেলের ছেলে। তিনি কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিফাত। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের ভাষ্য, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে বিয়ে করেছিলেন রিফাত। প্রায় তিন মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিফাত। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বিয়ে বিচ্ছেদ   স্কুলছাত্রের আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close