শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
হাসপাতালে ছুরিকাঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নওগাঁর ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় ধামইরহাট হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে।

এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা-পুলিশ। আটক ফরহাদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, ‘আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোর রাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোন ধামইরহাট হাসপাতালের ভেতরে গেলে আমার দুলাভাই আমার বোনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরি দিয়ে উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমার বোন ও দুলাভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে সংসারজীবনে কলহ চলছিল। তাদের সংসারজীবন খুব একটা ভালো ছিল না। তবে কেন হত্যা করা হলো, আমরা এর জবাব চাই। একই সঙ্গে তার ফাঁসির দাবি করছি।’

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হাজতে পাঠানো হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বামীর হাতে স্ত্রী খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close