শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
খেলাধুলা
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথম দুই সেট হারার পরেও টানা তিন সেট জিতে শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারিয়ে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নামবে বিকাল সাড়ে ৩টায়। সেমিফাইনালে উজবেকিস্তানকে প্রতিপক্ষ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ ভলিবল দল। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-২ সেটে। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হারে ৩-০ সেটে। 

অবশ্য পরের দুই ম্যাচে যথাক্রমে কাজাখস্তান ও নেপালের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর দুই ম্যাচেই জয় পায় তারা। তাতেই সেমিফাইনালের স্বপ্ন দেখতে থাকে তারা।

তবে সেরা চারে জায়গা করে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম দুই সেটেই বাংলাদেশে হেরে যায়। ম্যাচ জিততে হলে শেষ তিন সেটেই প্রত্যেকটিতেই জিততে হতো বাংলাদেশের। ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ। জিতেছে শেষ তিন সেটেই। তাতেই সেমিতে উঠে যায় তারা।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close